ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুই ছাত্রলীগ নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ হোসেন মৃধা এর সত্যতা নিশ্চিত করেছেন। যদিও তাদের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে সাময়িকভাবে সাংগঠনিক পদ স্থগিত করার আদেশের কথা বলা হয়েছে।

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ হোসেন মৃধা ও সাধারন সম্পাদক মাসুম শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যাদের পদ স্থগিত হয়েছে তারা হলেন- কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিলন মোল্যা ও স্কুল বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম রুহুল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃংখলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিলন মোল্যা ও স্কুল বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম রুহুলের সাংগঠনিক পদ সাময়িক ভাবে স্থগিত করা হলো। তাদের বিরুদ্ধে তদন্ত করে ছাত্রলীগে থেকে বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে সুপারিশ করা হলো।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ হোসেন মৃধা সত্যতা নিশ্চিত করে মোবাইল ফোনে সাংবাদিকদেরকে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102