ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাশ্মীরে তিনজনকে গুলি করে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩০ বার পঠিত

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে এ হামলাগুলো ঘটে। এনডিটিভ তাদের প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীনগরের ইকবাল পার্কের কাছে নিজের ওষুধ দোকানেই ছিলেন ৭০ বছরের মাখনলাল। হঠাৎই তাকে গুলি করা হয়। দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটিকে সন্ত্রাসী হামলা বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই শহরের হাওয়াল এলাকায় এক স্থানীয় খাবার বিক্রেতাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। বীরেন্দর নামে ওই ব্যক্তি ভেলপুরি বিক্রি করতেন।

খাদ্য বিক্রেতার মৃত্যুর কয়েক মিনিটের মধ্যে বন্দিপোরায় আরও এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হন। পুলিশ জানিয়েছে, বন্দিপোরা নেদখাই এলাকায় মোহাম্মদ শাফী লোন নামে ওই ব্যক্তিকে গুলি করা হয়। তিনি স্থানীয় ট্যাক্সি স্ট্যান্ডের সভাপতি ছিলেন।

এ ঘটনায় নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। শোক জানিয়েছেন অন্যান্য নেতারাও। এ ঘটনাগুলোর পর তিনটি স্থানেই থমথমে অবস্থা বিরাজ করছে।

এর আগে জম্মু কাশ্মীরে আলাদা তিনটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২ অক্টোবর) রাজধানী শ্রীনগরে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছিলেন।

প্রথম হামলাটি স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীনগরের কারানগর এলাকার ব্যস্ততম মদিনা কমপ্লেক্সে প্রথম হামলার ঘটনাটি ঘটেছিল।

দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে ওইদিন রাত আটটার দিকে। প্রথম হামলার স্থান কারা নগর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে বাতমালু এলাকার এস. ডি. কলোনিতে আরেক ব্যক্তির ওপর হামলা হয়েছিল।

তৃতীয় হামলাটি ওইদিন স্থানীয় সময় পৌনে সাতটার দিকে জম্মু কাশ্মীরের অনন্তনাগ শহরে কেপি রোডে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-সিআরপিএফ-এর ৪০ ব্যাটেলিয়ন এর বাঙ্কারে একটি গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছিল। তিনটি হামলার ই তদন্ত করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102