ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিউএমজি হলেন লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত

লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এনডিইউ, পিএসসি আজ বুধবার (৩০-১২-২০২০ ) সেনাসদর দপ্তরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২৩ ডিসেম্বর ১৯৮৩ সালে ৯তম বিএমএ র্দীঘমেয়াদী কোর্সে পদাতিক কোরে কমিশন লাভ করেন।

লেফটেন্যান্ট জেনারেল শফিউদ্দিন আহমেদ কিউএমজি হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে জিওসি, অ্যার্টডক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া, তিনি জিওসি ও এরিয়া কমান্ডার, লজিষ্টিকস এরিয়া, একটি পদাতিক ব্যাটালিয়ন, বাংলাদেশ মিলিটারি একাডেমী (বিএমএ)তে ব্যাটালিয়ন কমান্ডার, একটি পদাতিক ব্রিগেড ও সেনাসদর প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক পদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

২০১২ সালে তিনি ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। চাকুরী জীবনে তিনি মহাপরিচালক, বাংলাদেশ ইনষ্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড ষ্ট্যাটেজিক ষ্টাডিজ (বিআইআইএসএস) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং ষ্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেন্ট্রাল অফ্রিকান রিপাবলিক-এ ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অত্যন্ত গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102