ads
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিউবায় বজ্রপাতে জ্বালানি ডিপোতে আগুন, মন্ত্রীসহ আহত ১২১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৫২ বার পঠিত

কিউবায় বজ্রপাতে একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশটির জ্বালানিমন্ত্রীসহ ১২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনসহ ৩৬ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার দিনের শেষ দিকে কিউবার পশ্চিমাঞ্চলীয় মাতানজাস প্রদেশের আটটি জ্বালানি ট্যাংকের একটিতে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে শনিবার দ্বিতীয় আরেকটি জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে।

ওই এলাকা থেকে অন্তত এক হাজার মানুষকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। সামরিক বাহিনী হেলিকপ্টারে ট্যাংকের চারপাশে সমুদ্রের পানি দিচ্ছে। আর আশেপাশের নাগরিকদের এসিড বৃষ্টি থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট দপ্তরের হালনাগাদ তথ্যে বলা হয়, বজ্রপাতে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আরও তিনজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন।

আহত ব্যক্তিদের মধ্যে জ্বালানিমন্ত্রী লিভান অ্যারোন্তেও রয়েছেন। এ ছাড়া, মাতানজাসের একটি শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ডের স্থলের ‘সবচেয়ে কাছে থাকা’ ১৭ অগ্নিনির্বাপণকর্মী নিখোঁজ রয়েছেন।

মেক্সিকো ও ভেনেজুয়েলা ওই বন্দরে উদ্ধারকর্মী পাঠিয়েছে। আর যুক্তরাষ্ট্রের ‘কারিগরি পরামর্শ’ গ্রহণে সম্মত হয়েছে কিউবা।

এক বিবৃতিতে মেক্সিকো, ভেনেজুয়েলা, রাশিয়া ও চিলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কিউবার প্রেসিডেন্ট।

গত কয়েক মাস যাবত ভয়াবহ জ্বালানি সংকটে ভুগছে কিউবা। জ্বালানি ট্যাংক বিস্ফোরণের কারণে বর্তমান পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102