ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিডন্যাপের ভয়ে হেলমেট পরে থানায় কাঁচা বাদামের গায়ক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৬ বার পঠিত

ইউটিউব ও ফেসবুক থেকে শুরু করে ভিডিও শেয়ারিং প্রত্যেকটি প্ল্যাটফর্মে নজর কাড়ছে ‘কাঁচা বাদাম’ শিরোনামের একটি গানটি। গান ভাইরাল হলেও ভালো নেই গানের গায়ক ভুবন বাদ্যকর। উল্টো পড়েছেন নানা বিড়ম্বনায়। তিনি গানের রয়্যালটি না পাওয়ার অভিযোগ করেছেন থানায়। তিনি ভারতের তার স্থানীয় থানা দুবরাজপুরে গিয়েছিলেন আজ। এ সময় তিনি কিডনাপের ভয়ে হেলমেট পরে থানায় যান। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, ভারতের বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন মূলত এই গানে গানে ‘কাঁচা বাদাম’ বিক্রেতা বাদ্যকর। তিনি একটি পুরোনো মোটরসাইকেলে করে খালি পায়ে বিভিন্ন গ্রামে বাদাম বিক্রি করেন। এমনকি পাশের রাজ্য ঝাড়খণ্ডেও যান তিনি। বাদাম বিক্রির পাশাপাশি তিনি মানুষকে মনোরঞ্জন করার জন্য গানও করেন। বাদাম বেচতে বেচতে বেশ ভেবেচিন্তে গান বেঁধেছেন তিনি। সে গানের কথায় নিজেই মিশিয়েছেন সুর। সে সুরেই মাতোয়ারা নেটমাধ্যম।

ভুবন বাদ্যকরের দাবি, তার এই গান ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইউটিউবের মাধ্যমে এই গান গেয়ে প্রচুর মানুষ টাকা আয় করছেন অনেকে, কিন্তু তিনি কিছুই পাচ্ছেন না। তার গান ভাইরাল হওয়ার কারণে প্রচুর মানুষ প্রত্যেকদিন তার বাড়িতে ভিড় করছেন সকলে গান ভিডিও রেকর্ডিং করছেন। সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে টাকাও আয় করছেন, কিন্তু তিনি কিছুই পাচ্ছেন না। এমনকি ইউটিউবেও তার গান কপিরাইট দেখাচ্ছে, কিন্তু তিনি নিজে কোনো গানই আপলোড করেননি।
তার দাবি, পুলিশ প্রশাসন তদন্ত করুক এবং তার প্রাপ্য টাকা তাকে পেতে সাহায্য করুক। এছাড়া তার ভিডিও ভাইরাল হওয়ার কারণে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি জানান, থানায় আসার সময়ও তিনি হেলমেট পড়ে এসেছেন। কারণ তার সন্দেহ, কেউ তাকে কিডন্যাপও করে নিতে পারে। এমনকি থানায় পৌঁছেও জনপ্রিয়তার মাসুল গুনতে হয়েছে তাকে। সেখানেও অনেকেই ভুবনকে চিনতে পেরে ছবি তোলার আবদার করেন। হাসিমুখে অবশ্য সে আবদার মেটান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102