ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিনব্রিজের পাশের অবৈধ লেগুনাস্ট্যান্ড উচ্ছেদ করেছে পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১
  • ৪০ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ সিলেটের কিনব্রিজ এলাকায় গড়ে উঠা অবৈধ লেগুনাস্ট্যান্ড উচ্ছেদ করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ।

আজ শনিবার (২২ মে) সকাল ১১টার দিকে অভিযান চালিয়ে এ স্ট্যান্ড উচ্ছেদ করে পুলিশ। এ সময় ১০টি লেগুনা গাড়িকে রেকার করা হয়।

বিষয়টি জানিয়েছেন এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার পিপিএম।

জানা যায়, করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় সিলেটে সড়কে যানবাহন চলাচল সীমিত করা হয়। এই সুযোগে সিলেট নগরীর কিনব্রিজের নিচে এলাকায় চালক-শ্রমিকরা গড়ে তুলেন লেগুনাস্ট্যান্ড। এতে প্রতিদিনই কিনব্রিজ ও সুরমা মার্কেট এলাকায় যানজট সৃষ্টি হয়ে জনভোগান্তি হয়।

স্থানীয়রা জানান, কয়েকদিন থেকে কিনব্রিজের নিচে পশ্চিম পাশে সারি বেঁধে দাঁড় করিয়ে রাখা হয় লেগুনা। কিছু সময় পরপর দু-একটি লেগুনা সেখান থেকে বন্দরবাজারের দিকে যায় এবং বন্দরবাজার থেকে কিনব্রিজের ওই স্থানটিতে ফিরে আসে। সেগুলো আবার ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয় ব্রিজের নিচেই।

স্থানীয়রা আরও জানান, লকডাউন ঘোষণার পর নগরীর বন্দরবাজার এলাকার ধোপাদিঘির পাড়ে এসএমপি’র ট্রাফিক পুলিশ অভিযান দিলে চালক-শ্রমকিরা লেগুনাগুলো নিয়ে কিনব্রিজ এলাকায় ঠাই করেন। প্রথম দিকে দু-চারটি লেগুনা রাখা হচ্ছিল। পরবর্তীতে বাড়তে থাকে গাড়ির সংখ্যা।

তবে শনিবার সকালে অভিযান চালিয়ে এই অবৈধ লেগুনাস্ট্যান্ড উচ্ছেদ করে। এসময় ১০টি গাড়িকে রেকারও করা হয়েছে।

এ বিষয়ে এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার পিপিএম শনিবার বিকেলে সিলেটভিউ-কে বলেন, বিষয়টি আমাদের নজরে পড়ে এবং আজ (শনিবার) সকাল ১১টার দিকে অভিযান চালিয়ে কিনব্রিজের নিজের অবৈধ লেগুনাস্ট্যান্ডটি উচ্ছেদ করে ট্রাফিক পুলিশ। অভিযানের সময় ১০টি লেগুনা গাড়িকে রেকার করা হয়েছে। বর্তমানে সেখানে পুলিশ অবস্থান করছে এবং সেখানে আর কোনো চালক গাড়ি রাখার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

©সিলেটভিউ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102