ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিয়েভের রাস্তায় রাস্তায় এখন চলছে লড়াই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩ বার পঠিত

উক্রেনের রাজধানী কিয়েভের পথে পথে লড়াই শুরু হয়েছে। কিয়েভ প্রশাসনের বিবৃতিকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, কিয়েভ শহরের রাস্তায় এই মুহূর্তে লড়াই চলছে। শহরটির বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকতে বলা হয়েছে।

সেই সঙ্গে জানালা বা বারান্দার কাছে না যাওয়ার জন্যও সতর্ক করে দেওয়া হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয়। অভিযানের তৃতীয় দিন চলছে আজ। প্রথম দিনেই ১৩৭ ইউক্রেনীয় নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

দ্বিতীয় দিনে কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনারা। তৃতীয় দিন শনিবার রাশিয়ার সেনাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই চলছে। অভিযানের মধ্যে ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছে কয়েক হাজার মানুষ।

আজ শনিবার ভোরের দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ বারবার বিস্ফোরণে কেঁপে ওঠে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি শুক্রবার গভীর রাতে বলেছিলেন, রুশ সেনারা এখন রাজধানী কিয়েভের ওপর সর্বাত্মক আক্রমণ চালাবে।

কিয়েভের মেয়র সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ভিতালি ক্লিৎসকো শুক্রবার রাতটি কঠিন হবে বলে আগেই সতর্ক করে দিয়েছিলেন।

ইউক্রেনীয় সেনাবাহিনী আজ শনিবার সকালে এক ফেসবুক পোস্টে বলেছে, কিয়েভের একটি সেনা ঘাঁটিতে রুশ সেনাদের হামলা ঠেকিয়ে দেওয়া হয়েছে। যদিও সেই দাবির সত্যতা প্রাথমিকভাবে যাচাই করা যায়নি। কিয়েভের পেরেমোহি (বিজয়) এভিনিউতে সংঘাতটি হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী।
রাশিয়ার আক্রমণের মুখে পূর্ব ইউরোপীয় মিত্রদের আশ্বস্ত করতে এবং রাশিয়াকে নিবৃত্ত করতে ন্যাটো পূর্ব ইউরোপে আরো সেনা পাঠাচ্ছে।
সূত্র : বিবিসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102