ads
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ১১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৪ বার পঠিত

কিশোরগঞ্জের হোসেনপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্যসহ ১১জন আহত হয়েছেন।

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় হোসেনপুর পৌরসভার নতুন বাজার কুড়িঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, একটি মামলার পলাতক আসামি জিনারি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ভাইকে ধরতে যায় পুলিশের একটি দল। এ সময় বিএনপি অফিসে মিটিং চলছিল। পুলিশ দেখে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এতে পুলিশের গাড়ির সামনের কাচ ভেঙে যায়। আহত হয় পুলিশের চার সদস্য। তাদের মধ্যে তিনজনকে হোসেনপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আগামী ১০ ই ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে হোসেনপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করে। পুলিশ বিনা উস্কানিতে তাদের উপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে এবং বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102