ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ: যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৪ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় তুচ্ছ ঘটনায়কে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছে একজন। পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে ফতুল্লা থানাধীন বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাকিল হোসেন নাঈম জামালপুর সদরের বেয়রা পলাশতলা গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। ইসদাইর এলাকার হারাদধন বাবুর বাড়িতে ভাড়া থাকতেন তিনি। এছাড়া স্থানীয় একটি পোশাক কারখানা কাজ করতেন শাকিল। আর, গ্রেপ্তারকৃতরা হলো: হাবিব ও হৃদয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছে লিমন নামে আরো একজন। পুলিশ এ ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে । নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের মা নাজমা বেগম জানান, বাড়িতে মোবাইল চার্জে রেখে বাইরে গিয়েছিল নাঈম। তিনি তার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102