ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে পাটক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

কটিয়াদী উপজেলায় পাটক্ষেত থেকে সাদিয়া আক্তার টুনি (৯) নামে একটি শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০২ জুলাই) দুপুরে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাদিয়া ওই গ্রামের চুন্নু মিয়ার মেয়ে। সে স্থানীয় লোহাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে বাবাকে খুঁজতে যায় সাদিয়া। এরপর থেকে শিশুটি খোঁজ পাচ্ছিল না পরিবারের লোকজন। শিশুটির নিখোঁজের বিষয়টি এলাকায় জানাজানি হলে চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়। পরে দুপুরে গ্রামের একটি পাটক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় সাদিয়ার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পোঁছে মরদেহ উদ্ধার করে।

এদিকে স্থানীয়দের ধারণা, সাদিয়াকে ধর্ষণের পর হত্যা করে পালিয়েছে ধর্ষকরা। এনিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

শুক্রবার (০২ জুলাই) সন্ধ্যায় কটিয়াদী মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102