ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে মিষ্টি আনতে গিয়ে বাসের চাকায় পিষ্ট শিশু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে নানার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য মিষ্টি আনতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলাধীন আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ উপজেলার আচমিতা ইউনিয়নের দক্ষিণ পাঁচগাতিয়া গ্রামের হোটেল ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে ও জ্ঞানের আলো পাঠশালার ২য় শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, শনিবার সকালে মায়ের সঙ্গে নানার বাড়িতে যাওয়ার জন্য বানিয়াগ্রাম বাজারে বাবার হোটেল থেকে মিষ্টি নিয়ে রাস্তা পার হচ্ছিল আবদুল্লাহ। এ সময় কিশোরগঞ্জগামী একটি বাস পেছন থেকে এসে তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় জনতা বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। সংবাদ
পেয়ে কটিয়াদী হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে কটিয়াদী পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

কটিয়াদী মডেল থানার ওসি এমএ জলিল জানান, বানিয়াগ্রাম বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল্লার লাশ ময়নাতদন্ত ছাড়াই বাবার জিম্মায় দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোনো মামলা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102