ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জের মিঠামইনে নারীর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

কিশোরগঞ্জ; কিশোরগঞ্জের মিঠামইনে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের পশ্চিমে হোসেনপুর-উরিয়ন্দ রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে স্থানীয় স্কুল শিক্ষক জাকির হোসেন হোসেনপুর-উরিয়ন্দ রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি মিঠামইন থানা পুলিশকে জানালে ওসি মো. জাকির রব্বানী ঘটনাস্থলে যান। সেখানে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি মো. জাকির রব্বানী জানান, আনুমানিক ৪০ বছর বয়সী এই নারীর পরিচয় সম্পর্কে আশপাশের লোকজন কোনো তথ্য দিতে পারেন নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। অজ্ঞাত এই নারীর পরিচয় শনাক্ত করাসহ এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102