ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ১২ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ২৭ বার পঠিত

কিশোরগঞ্জে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনায় ৭৯ জনের মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬০৯ জনে।

নতুন শনাক্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ২ জন, হোসেনপুরে ১ জন, কটিয়াদিতে ৩ জন, কুলিয়ারচরে ৪ জন, ভৈরবে ১ জন ও বাজিতপুরে ১ জন। একই সময়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ৫ জন।

আজ বুধবার সাড়ে রাত ৮ টার দিকে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গতকাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব হতে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের পজিটিভ পাওয়া গেছে। এছাড়াও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৬৯ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ২ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ জন, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ জন, নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৯ জনসহ মোট ৬১ জনের রেপিড এন্টিজেন টেস্টে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ২২১ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102