ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৮ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় (শনিবার রাত ৭ টা পর্য়ন্ত) ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৬৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ২ জন, পাকুন্দিয়ায় একজন, কটিয়াদীতে একজন, কুলিয়ারচরে একজন, ভৈরবে একজন ও বাজিতপুরে ২ জন। গত ২৪ ঘন্টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১১ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫ জন এবং এ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন ৫ জন।

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান শনিবার (১ মে) রাত পৌনে ৮ টার দিকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ২৯ ও ৩০ এপ্রিল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ) ৭৫ জনের নমুনা সংগ্রহ করে ৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। গত ৩০ এপ্রিল বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৯২ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা করোনা পজিটিভ পাওয়া গেছে।

তিনি আরও জানান, করোনা থেকে এ পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ১২১ জন সুস্থ হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন মোট ৭৬ জন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭০ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৫৫ জন, হোসেনপুরে ২২ জন, করিমগঞ্জে ১১ জন, তাড়াইলে ৭ জন, পাকুন্দিয়ায় ১৮ জন, কটিয়াদীতে ৩০ জন, কুলিয়ারচরে ১৭ জন, ভৈরবে ৫১ জন, নিকলীতে ৮ জন, বাজিতপুরে ৩০ জন, ইটনায় ১১ জন, মিঠামইনে ৬ জন ও অষ্টগ্রামে ৪ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৪৩ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ২৭ জন। গত ২৪ ঘন্টায় ভ্যাকসিনের জন্য কেউ রেজিস্ট্রেশন করেননি। ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ১ লাখ ২৭ হাজার ৪৮১ জন। সরকারি ছুটি থাকায় গত ২৪ ঘন্টায় টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৬ হাজার ৬৬৫ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৫ হাজার ৭৫৫ জন। উল্লেখ্য, গত ২৫ এপ্রিল থেকে প্রথম ডোজ টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102