ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে চলন্ত সিএনজিতে আগুন, মা-মেয়ে আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৩১ বার পঠিত

কিশোরগঞ্জে একটি চলন্ত সিএনজি চালিত অটোরিকশায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার যাত্রী অটোরিকশার যাত্রী লতিফা (৪৫) ও তার মেয়ে লিমা (২০) আহত হন।

২৯ নভেম্বর রোববার দুপুর ১২টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ওই হাসপাতালে ভর্তি করা হয়।

আহত লতিফা কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার প্রবাসী সাঈদুর রহমানের স্ত্রী এবং লিমা তাদের মেয়ে।

স্থানীয়রা জানায়, লতিফা অসুস্থ থাকায় তাকে নিয়ে দুই মেয়ে সিএনজি চালিত অটোরিকশায় করে কটিয়াদী থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালের সামনে পৌঁছার পর হঠাৎ অটোরিকশায় আগুন লেগে যায়। ঘটনাস্থল থেকে চালক অটোরিকশা ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয়রা। সিলিন্ডারের লিক থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস।

আহত যাত্রী লিমা জানিয়েছেন, সিএনজিতে থাকা পরিবারের চার সদস্যের মধ্যে মা লতিফা ও তার পা পুড়ে গেছে। অন্য দুজনের তেমন কোনো ক্ষতি হয়নি। তবে তাদের সঙ্গে থাকা কাগজপত্র এবং নগদ ১৫ হাজার টাকা পুড়ে গেছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনার সত‌্যতা নিশ্চিত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102