ads
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে ছাত্রলীগের হামলায় আ.লীগ নেতা গুরুতর আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ২৮ বার পঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন ফরিদ উদ্দিন (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা।

রোববার (২২ জানুয়ারি) রাতে পাকুন্দিয়া পৌর সদর বাজারে এ ঘটনা ঘটে।

হামলায় আহত ফরিদ উদ্দিন (৪৮) পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে পাকুন্দিয়া পৌর সদর বাজারে অবস্থানরত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিনের ওপর হামলা হয়। হামলা থেকে বাঁচতে তিনি স্থানীয় একটি ফার্মেসিতে আশ্রয় নেন। এরপরও হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীরা ফার্মেসির ভেতরে ঢুকে ফরিদকে বেধরক মারপিট করে। এক পর্যায়ে ফার্মেসিও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফরিদ উদ্দিনকে উদ্ধার করে। গুরুতর আহত ফরিদকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ থেকে ঢাকায় নেওয়া হয়েছে।

এদিকে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন জানান, ঘটনাস্থলে গিয়ে ফরিদ উদ্দিনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102