ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে ছিনতাইয়ে বাধা দেয়ায় ছুরিকাঘাতে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

কিশোরগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (২১ মার্চ) রাত ১১ টার দিকে যাত্রীবেশে এক ছিনতাইকারী সদর উপজেলার জালালপুর বাজার থেকে অটোরিকশাটি ভাড়া নিয়ে আখপাড়া এলাকায় নির্জনস্থানে গিয়ে চালক মানিককে ছুরি দিয়ে ভয় দেখিয়ে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। চালক বাধা দিলে ছিনতাইকারী তার পেটে ও উরুতে উপর্যুপরি ছুরিকাঘাতে করে। চালক মানিকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় শামীম নামে ওই ছিনতাইকারীকে আটক করে জনতা। আটক শামীম সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের মজুমদারপাড়া গ্রামের আব্দর রশিদের ছেলে। আহত মানিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মানিক সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ছিনতাইকারী একজনই ছিলো বলে মনে হচ্ছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102