কিশোরগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে।
রোববার (৪ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোড এলাকায় এ সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগ অফিসে আগুন লাগিয়ে দেয়। এছাড়াও আওয়ামী লীগ অফিসের সামনে সংঘর্ষে একজন নিহত ও দুইজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
এছাড়াও জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শহরের খরমপট্টিস্থ বাসার গেটে হামলা ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসার গেটের সামনে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।