ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে দুই ইউপি সদস্য বরখাস্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩৩ বার পঠিত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন পরিষদের দুই ওয়ার্ডের সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্ত দুই ইউপি সদস্য হলেন- জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের সদস্য মো. মতিউর রহমান ও পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহাগ মিয়া।

গেলো সোমবার কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের সই করা এক চিঠিতে বরখাস্তের বিষয়টি জানানো হয়। এরও আগে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে ৩১ অক্টোবর সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধানের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ আগস্ট টিসিবির ডিলার আব্দুল কুদ্দুস ও ট্যাগ কর্মকর্তা খায়রুল ইসলামকে সরকারি কাজে বাধা দেওয়া, মারধর করা এবং ভয় দেখানোর অভিযোগ ওঠে ইউপি সদস্য মো. মতিউর রহমান ও মো. সোহাগ মিয়ার বিরুদ্ধে। পরে জাফরাবাদ ইউনিয়ন পরিষদের সচিব মো. আমির হামজা বাদী হয়ে ৩ আগস্ট করিমগঞ্জ থানায় একটি মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে অভিযোগপত্র দাখিল করলে আদালতে তা গৃহীত হয়।

এরই পরিপ্রেক্ষিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি কেন তাদের চূড়ান্তভাবে অপসারণ করা হবে না এ মর্মে আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102