কিশোরগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আরমান (৮) নামে এক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কালটিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিতাব আলীর ছেলে সাদির মিয়া ও শহর আলীর ছেলে সোহাগ মিয়ার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। আজ বিকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় স্বামী পরিত্যক্তা ললিতা বেগমের কোলে থাকা তার প্রতিবন্ধী সন্তান আরমানের শরীরে আঘাত লাগে। এতে সে গুরুতর আহত হয়। তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।