ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় (রবিবার রাত ৭ টা পর্য়ন্ত) নতুন করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় একজন, পাকুন্দিয়ায় একজন, কটিয়াদীতে একজন ও মিঠামইনে একজন।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৪ হাজার ৫৭১ জন। একই সময়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করোনা রোগী ৯ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪ জন এবং আইসিইউতে ভর্তি রযেছেন ৮ জন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান আজ রবিবার রাত ৮ টার দিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি গতকাল শনিবার (১ মে) ও রবিবার (২ মে) শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরি রোগীসহ) ৪৪ জনের নমুনা সংগ্রহ করে ৩ জনের পজিটিভ পাওয়া গেছে। এছাড়া গতকাল শনিবার বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৭৮ জনের নমুনা পরীক্ষায় ১ জনের পজিটিভ পাওয়া গেছে।
তিনি আরও জানান, করোনা থেকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ১৫০ জন। করোনা আক্রান্ত হয়ে জেলায় এ পর্য়ন্ত মৃত্যুবরণ করেছেন ৭৬ জন। বর্তমানে সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪৫ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৪১ জন, হোসেনপুরে ২২ জন, করিমগঞ্জে ১১ জন, তাড়াইলে ৭ জন, পাকুন্দিয়ায় ১৯ জন, কটিয়াদীতে ২৫ জন, কুলিয়ারচরে ১৭ জন, ভৈরবে ৪৩ জন, নিকলীতে ৮ জন, বাজিতপুরে ৪০ জন, ইটনায় ১১ জন, মিঠামইনে ৭ জন ও অষ্টগ্রামে ৪ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩১৯ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ২৬ জন। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিনের জন্য কেউ রেজিস্ট্রেশন করেননি। ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্য়ন্ত রেজিস্ট্রেশন করেছেন ১ লাখ ২৭ হাজার ৪৮১ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্য়ন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৬ হাজার ৬৬৫ জন এবং এ পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ২৭ হাজার ১২২ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102