ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯১ বার পঠিত

কিশোরগঞ্জের ভৈরবে চার পলিথিন কারখানার মালিককে পাঁচ লাখ দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শহরের রাণীবাজার শাহী মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, দুপুরে রাণীবাজার এলাকায় অভিযান চালিয়ে খলিলুর রহমান লিমনের মালিকানাধীন পলিথিন কারখানাকে দেড় লাখ টাকা, মনির হোসেনের পলিথিন কারখানাকে দুই লাখ টাকা, আশ্রাফ মোল্লার পলিথিন কারখানাকে দেড় লাখ ও মো. রাব্বি মিয়ার কারখানাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর। পরিবেশ সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102