ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো স্কুলছাত্রের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২৪ বার পঠিত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের আচমিতা ইউনিয়নের ইন্দুয়াইল চারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মইন (১৭) উপজেলার আচমিতা এলাকার মৃত মজলু মিয়ার ছেলে। সে অসমিতা জজ ইনস্টিটিউশনের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের আচমিতা ইউনিয়নের ইন্দুয়াইল চারিপাড়া এলাকায় একটি পিকআপভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক ইমন ঘটনাস্থলে নিহত হয়। এসময় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি পিকআপভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলচালক কিশোর মইন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102