ads
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৮ বার পঠিত

কিশোরগঞ্জে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৫ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের মাথিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই কৃষক হলেন-কিশোরগঞ্জ সদর উপজেলার মাথিয়া গ্রামের আবুল কালাম (৪০) ও পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের সত্রদ্রোন গ্রামের কৃষক জুয়েল মিয়া (২৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৫ অক্টোবর) সকালে মাথিয়া গ্রামে কৃষি জমিতে কাজ করছিলেন কৃষক আবুল কালাম, জুয়েল মিয়া ও রতন। দুপুরের দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবুল কালাম ও জুয়েল মারা যান। এসময় বজ্রাহত হন রতন মিয়া (২২) নামে অপর কৃষক। তাকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102