ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে বাক প্রতিবন্ধী যুবককে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৬ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে বিলের বিরোধ নিয়ে জুনায়েদ হোসেন (৩০) নামে এক বাক প্রতিবন্ধী যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি দিগদাইড় ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের শাহাদাৎ আলীর ছেলে। রবিরার ভোর ৬টার দিকে দিগদাইড় এলাকার সাজিয়া কাহনীয়া বিলে তার লাশ পাওয়া যায়। তিনি এই বিলেরই পাহারাদার ছিলেন।

স্থানীয় সাজিয়া কাহনীয়া বিলের বিরোধ নিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে স্বজনদের অভিযোগ।

নিহত জুনায়েদের চাচা পশর আলী অভিযোগ করেন- বিলটি প্রায় এক মাস আগে তারা কয়েকজন মিলে তিন বছরের জন্য ইজারা নেন। নিহত জুনায়েদ এই বিলের একজন অংশিদার এবং নির্দিষ্ট বেতনে পাহারাদারের কাজও করেন।

তিনি আরও জানান, বিলের ইজারা নেওয়ার আগে থেকেই এ নিয়ে ঝামেলা চলছিল একই এলাকার কয়েকজনের সাথে। রবিবার সকালে তিনি বিলের পাড়ে গিয়ে দেখেন প্রতিপক্ষের ৪০/৫০ জনের মতো লোক বিলের পাড় থেকে দৌড়ে বাড়ির দিকে যাচ্ছেন। পরে তিনি বিলের পাড়ে গিয়ে তার ভাতিজা জুনায়েদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার বুকে ও পিঠে বল্লমের আঘাত দেখতে পান তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাত ১২টা থেকে ভোর পর্যন্ত সময়ের যে কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে। তার বুকে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কে বা কারা তাকে হত্যা করেছে জানা যায়নি। তবে এলাকায় বিল নিয়ে দু’পক্ষের মধ্যে ঝামেলা চলে আসছে বলে জানান তিনি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102