ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬ বার পঠিত

কিশোরগঞ্জে নারী ও শিশু ‍নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হাবিবকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের পাবুইকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লোকমানের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. হাবিব কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে।

কিশোরগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মো. হাবিবের নামে মামলা হয়। ওই মামলায় ২০২২ সালের ২০ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামি হাবিবকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার রায় ঘোষণার পর থেকেই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাবিব পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় হাবিবের অবস্থান শনাক্ত করা হয়। এরপর মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের পাবুইকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102