ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি শহীদ, সম্পাদক রতন

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৯৩ বার পঠিত

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে আবদুস শহীদ সভাপতি ও বিএনপি সমর্থিত প্যানেলের আমিনুল ইসলাম রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদসহ ৯টিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সমন্বয় পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিএনপি সমর্থিত প্যানেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার এস এম মাহবুবুর রহমান ভোট গণনা শেষ সোমবার (৪ মার্চ) রাত ১১টার দিকে এ ফলাফল ঘোষণা করেন।

সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৬১০ ভোটারের মধ্যে ভোট দেন ৫৬৮ জন।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সমন্বয় পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি আবদুস শহীদ, সহসভাপতি জাকির খান ও আব্দুর রাশিদ ভূঞা, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সদস্য পদে মোশাররফ হোসেন, ওমর ফারুক (আওয়াল), সিরাজুল ইসলাম ভূইয়া, রফিকুল ইসলাম রফিক ও আছমা আক্তার।

বিএনপি সমর্থিত প্যানেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজয়ী প্রার্থীরা হলেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, সহ-সাধারণ সম্পাদক জুনায়েদ কায়সার বাপ্পি, লাইব্রেরি সম্পাদক রায়হান মিয়া, সংস্কৃতিক সম্পাদক এ এম. ছাজ্জাদুল হক ও অডিটর শাখাওয়াত হোসেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102