কিশোরগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের নয়টি এবং জামালপুর জেলার একটি ইউনিট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ তথ্য জানানো হয়েছে সংগঠনের সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিম, কিশোরগঞ্জ ও জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের যৌথ সভায় এসব কমিটি অনুমোদনের সিদ্ধান্ত হয়।
স্বেচ্ছাসেবক দল কিশোরগঞ্জ জেলার সভাপতি মো. বাহার মিয়া ও সাধারণ সম্পাদক আবু নাসের সুমন ৭টি ইউনিট কমিটি অনুমোদন করেন। জামালপুর জেলার সভাপতি মো. সফিকুল ইসলাম খান সজিব ও সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্নেল জামালপুরের একটি ইউনিট কমিটি অনুমোদন করেন। এছাড়াও কিশোরগঞ্জ জেলার সদর উপজেলা ও পৌর কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন করা হয়।
কিশোরগঞ্জ জেলার অনুমোদিত ইউনিট কমিটি
১. কিশোরগঞ্জ সদর উপজেলা: আহবায়ক মো. মোখলেছুর রহমান, সদস্য সচিব মো. বাসির উদ্দিন রিপন। যুগ্ম আহবায়ক মো. মনিরুজ্জামান মিথুন, মো. নুরুজ্জামান স্বপন, মো. জহিরুল ইসলাম আফরান, নাঈম ইসলাম, মো. আবু ইউসুফ মেম্বার, মো. জাকারুল ইসলাম বাপ্পী, মো. মাইন উদ্দিন, মোশারফ হোসেন, অ্যাডভোকেট মো. এনামুল হকসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
২. কিশোরগঞ্জ পৌর: আহবায়ক মো. মাহ্ফুজুর রহমান, সদস্য সচিব, জাকারিয়া মাহমুদ জুমন। যুগ্ম আহবায়ক, মো. বিল্লাল উদ্দিন ভূঁইয়া পরশ, মাহমুদুল হাসান, শেখ সাদী, মোহাম্মদ আলী, মাজহারুল ইসলাম দিদার, আব্দুল সোবহান, আল মামুনসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।
৩. হোসেনপুর উপজেলা: আহবায়ক মো. শওকত হোসেন, সদস্য সচিব মো. আল আমিন ভূঁইয়া। যুগ্ম আহবায়ক সরোয়ার উদ্দিন খান তসলিম, মিজানুর রহমান হৃদয়, জাহিদুল আলম রবিন, মো. সুজন মিয়া, মোস্তাক আহমেদ, মো. মিজানুর রহমান হিমেল, মোশারফ হোসেন, মাজহারুল ইসলাম রিয়াদ, হারুন অর রশিদসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৪. হোসেনপুর পৌর: আহবায়ক মো. রুহুল আমিন সুমন, সদস্য সচিব, মো. হাদিউল ইসলাম নূরী। যুগ্ম আহবায়ক, মশিউর রহমান ইনু, মো. সাদ্দাম হোসেন, মো. জুবায়েদ হোসেন বয়ান, শাহীন আলম, চন্দন শিকদার, শরীফুল ইসলাম, মো. সোহানসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।
৫. কটিয়াদী উপজেলা: আহবায়ক মো. ইলিয়াছ আলী। সদস্য সচিব মো. শহীদুল ইসলাম সেলিম। যুগ্ম আহবায়ক আবুল বাশার, মো. আনিসুজ্জামান খোকন, মো. সাইমন বিন সুমন, মো. মিজানুর রহমান, মো. আলমগীর হোসেন, মো. মোস্তাফা কামাল, মো. সেলিমখান, মো. সৈয়দ টিপু, মো. মোর্শেদ আলমসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৬. কটিয়াদী পৌর: আহবায়ক আবুল কাশেম। সদস্য সচিব মো. আরিফুল ইসলাম সুজন। যুগ্ম আহবায়ক, মো. গেন্দু মিয়া, মো. জহিরুল হক জহির, সাদেকুর রহমান, সম্রাট আশরাফুল ইসলাম হান্নান, এ এইচ রনি, সাগর ইসলাম রিপন, আল আমিনসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।
৭. পাকুন্দিয়া পৌর: আহবায়ক মো. রফিকুল ইসলাম রিপন। সদস্য সচিব খালেকুজ্জামান রবিন। যুগ্ম আহবায়ক আব্দুল আলীম, মো. শাহানশাহ, মো. তৌফিকুল ইসলাম বাবু, মো. রফিকুল ইসলাম রফিক, মো. নুরুল ইসলাম, মো. শহিদ মিয়া, মো. জলিল মিয়াসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।
৮. বাজিতপুর পৌর: আহবায়ক মো. উজ্জল মিয়া। সদস্য সচিব তমজিদ করিম মীম। যুগ্ম আহবায়ক জাহিদ উল্লাহ জৌজি, শফিকুল ইসলাম মুন্না, রাজিব হোসেন, শেখ আল মাহমুদ, নাজমুল মিয়া, মো. কামরুল হাসান, নজরুল ইসলামসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।
৯. নিকলী উপজেলা: আহবায়ক শেখ রাসেল। সদস্য সচিব মো. নাদিম কবির। যুগ্ম আহবায়ক মো. বদরুল আলম খোকন, মো. শরীফুল হক শরীফ, মো. মোশারফ হোসেন, আনিসুর রহমান লালন, মনিরুল ইসলাম মনির, মো. সাইফুল ইসলাম, মো. মোকারম হোসেন, মো. সোহরাব, মো. মোজাম্মেলসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
জামালপুর জেলার ইউনিট কমিটি
১. সরিষাবাড়ী পৌর: আহবায়ক মো. সোহেল রানা। সদস্য সচিব মো, রুবেল হোসেন। যুগ্ম আহবায়ক মো. মনোয়ার হোসেন, মো. আনিছুর রহমান খোকন, মো. সুমন মিয়া, মো. শফিকুল ইসলাম, মো. এনামুল হক রিপন, মো. আতিক হাসান উজ্জল, মো. সোহেল মিয়াসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।
ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
#জাগো নিউজ