নোয়াখালীর কবিরহাটে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে সাবেক এক ইউপি সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২০ মার্চ) বিকেল ৪টায় উপজেলার ঘোষবাগ ইউনিয়নের মধ্য সোনাদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক আবুল হোসেন উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আফজাল হোসেনের ছেলে। এবং একই এলাকার সাবেক ইউপি সদস্য।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার (১৯ মার্চ) বিকেলে শারীরিক প্রতিবন্ধী কিশোরী ঘরে একা ছিল। এ সুযোগে আবুল হোসেন ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে মেম্বার আবুল দৌড়ে পালিয়ে যান।
এ ঘটনার বিষয়ে ওসি বলেন, ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।