ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরীকে ৩ দিন আটক রেখে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত
বরগুনা

বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নে এক কিশোরীকে তিন দিন আটক রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার কিশোরীর মা ন্যায় বিচারের দাবিতে বামনা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

ঘটনার পর থেকে ধর্ষক খলিল আকন্দ (৩২) পলাতক রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার এ বিষয় বুধবার অভিযুক্ত ধর্ষক ও কিশোরীকে তার দফতরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আলতাফ আকনের ছেলে খলিল আকন (৩২) এক কিশোরীকে শুক্রবার সকালে অপহরণ করে নিয়ে যায়। কিশোরীর মা তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বামনা থানায় জানান।

পুলিশ অভিযুক্ত ধর্ষকের বাড়ি গিয়ে খলিলের পরিবারকে চাপ প্রয়োগ করলে ধর্ষকের পরিবার সোমবার সকালে কিশোরীকে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম স্বপনের মাধ্যমে তার পরিবারের হাতে ফিরিয়ে দেয়। এতে কিশোরীর অসহায় পরিবার ধর্ষণের বিচার না পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে মঙ্গলবার দুপুরে একটি লিখিত আবেদন করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম স্বপন বলেন, কিশোরী আমাকে বলেছে তাকে একাধিকবার খলিল ধর্ষণ করেছে। খলিল পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এ বিষয়ে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার বলেন,ধর্ষণের বিষয়ে একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। থানায় জিডি হয়েছে। তারপরও বিষয়টি আমি দেখছি।

বামনা থানার ওসি মো. হাবিবুর রহমান যুগান্তরকে বলেন, ধর্ষণের বিষয়ে আমার জানা নেই। মেয়ের মা যদি আমার কাছে লিখিত অভিযোগ দেয় তাহলে অবশ্যই আমি মামলা নেব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102