ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরী ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত
বরগুনা

বরগুনার আমতলী উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে কথিত এক কবিরাজকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২২ নভেম্বর) সকালে র‌্যাব ৮-এর বরগুনা-পটুয়াখালী কোম্পানির অধিনায়ক মো. রবিউল ইসলাম জানান, শনিবার রাতে আমতলীর মাজার রোড এলাকা থেকে তাকে ধরা হয়।

কথিত কবিরাজ মনসুর আলী সিকদার (২৮) উপজেলার কাঁঠালিয়া কুলুরচর গ্রামের আবদুর রব সিকদারের ছেলে।

র‌্যাব কর্মকর্তা রবিউল বলেন, মনসুর নিজেকে কবিরাজ পরিচয় দিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক নারীর চিকিৎসা করেছেন। একপর্যায়ে ওই নারীর কিশোরী মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে এ বছরের ২৮ মার্চ বাড়িতে নিয়ে দুদিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। পরে আমতলীর এক বাসায় নিয়ে আবার তাকে দুদিন ধর্ষণ করেন। এর পরে কিশোরীকে তার বড় বোন ওই বাসা থেকে উদ্ধার করেন।

র‌্যাব কর্মকর্তা রবিউল বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী ওই কিশোরীর বোন র‌্যাবে অভিযোগ দিলে তাকে গ্রেফতার করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, কবিরাজকে থানায় সোপর্দ করেছে র‌্যাব। এ ঘটনায় কিশোরীর বড় বোন বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102