ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরী বোন ও ২ শিশুসহ গৃহবধূ নিখোঁজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার দুপুরে রুবিনা আক্তার (২৫) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে ছিল দুই শিশুসন্তান ও এক কিশোরী বোন। রুবিনা সরাইল উপজেলার আল আমীন মিয়ার স্ত্রী। এ বিষয়ে আশুগঞ্জ থানায় নিখোঁজের জিডি করেছেন রুবিয়ার বাবা হাবিবুর রহমান।

রুবিয়ার স্বামী সালাউদ্দিন ও লিখিত জিডি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল ৩টায় সালাউদ্দিনের স্ত্রী রুবিয়া বেগমের বাবার বাড়ি আশুগঞ্জের বগইর গ্রাম থেকে দুই শিশু সন্তান ও ছোটবোনকে নিয়ে শ্বশুরবাড়িতে রওয়ানা দেয় কিন্তু শনিবার পর্যন্ত শ্বশুর বাড়ি পৌছাইনি। বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নেয়া হয়েছে কিন্তু কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি।

তাঁর সঙ্গে ছিল ৪ বছরের ছেলে হোসাইন মিয়া, ২ বছর বয়সী মেয়ে তানহা আক্তার ও ১৪ বছরের বোন সোনিয়া আক্তার ছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে মুঠোফোনে স্বামীর সঙ্গে রুবিনার কথা হয়। এরপর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ আছে। চারজনের কোনো খোঁজ নেই জানিয়ে বৃহস্পতিবার রাতে রুবিনার বাবা হাবিবুর রহমান আশুগঞ্জ থানায় থানায় জিডি করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102