ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোর গ‍্যাংয়ের ছুরিকাঘাতে দশম শ্রেণির ছাত্র গুরুত্বর আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৫৩ বার পঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কিশোর গ‍্যাং দলের বখাটেদের ছুরিকাঘাতে দশম শ্রেণির এক ছাত্র গুরুত্বর আহত হয়েছে। উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রের নাম রাকিব হাসান (১৬)। সে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও বাসস্ট্যান্ডের ব্যাপারী মার্কেটের কাপড় ব্যবসায়ী আশরাফুল আলম এর পুত্র।

জানাগেছে, গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত দশটার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ার পাড় এলাকায় বন্ধুদের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান শুনতে যায় রাকিব। অনুষ্ঠান দেখতে গিয়ে বসার জায়গা ও ভীড়ের মাঝে ধাক্কা ধাক্কি হয় কিশোর গ‍্যাং এর সদস‍্যদের সাথে। এর কিছুক্ষণ পরে ভীরের মাঝে রাকিবকে ধারালো ছুরি দিয়ে বাম কাধের কাছে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসে। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাকিবকে রাতেই কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস‍্য নূরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ওই অনুষ্ঠানে রাকিবের সাথে বসা নিয়ে কয়েকজন ছেলের ঝগড়া বাঁধে এরই এক পর্যায়ে ভীড়ের মাঝে ধাক্কাধাক্কির সময় তাকে ছুরি মেরে রক্তাক্ত করে পালিয়ে যায়।

এ বিষয়ে একাধিক অভিভাবকের সাথে কথা বললে তারা জানান, এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে ভুরুঙ্গামারীতে কিশোরদের মাঝে অপরাধ প্রবনতা বেড়ে গেছে। এ ঘটনায় সন্তানদের ভবিষ্যত নিয়ে অভিভাবক ও সচেতন মহলের মাঝে দুশ্চিন্তা বেড়েছে। এতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।

আহত রাকিবের বাবা আশরাফুল আলম মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, আমি এখন কুড়িগ্রাম হাসপাতালে আছি। ভূরুঙ্গামারী ফিরে এর সুষ্ঠু বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করবো।

এব‍্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, ধারালো অস্ত্রের আঘাত ও ক্ষত গভীর হওয়ায় কোন ভাবেই রোগীর রক্তক্ষরণ বন্ধ করা যাচ্ছিল না। তাই উন্নত চিকিৎসার জন‍্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, ঘটনাটি আমি শুনেছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্ষতিয়ে দেখে ব‍্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102