ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কি‌শোরগ‌ঞ্জে ছাত্রকে বলাৎকার মামলায় হেফাজত নেতা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

কি‌শোরগ‌ঞ্জের কু‌লিয়ারচ‌রে মাদ্রাসার আবা‌সিক ছাত্রকে যৌন নির্যাত‌ন মামলার আসা‌মি বড়খারচর আদর্শ নূরানী ও হা‌ফি‌জিয়া মাদ্রাসার অধ্যক্ষ হেফাজত নেতা মুফ‌তি ইয়াকুব আলী‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

রোববার (১১ এপ্রিল) জেলার তাড়াইল উপ‌জেলার সেকান্দর নগর এলাকা থে‌কে পু‌লিশ তা‌কে গ্রেফতার ক‌রে।

কি‌শোরগ‌ঞ্জের পু‌লিশ সুপার মাশরুকুর রহমান খা‌লেদ গ্রেফতা‌রের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

পু‌লিশ জানায়, গত ৩১ মার্চ দিবাগত রাত দুইটার দি‌কে মুফ‌তি ইয়াকুব আলী তার মাদ্রাসায় তৃতীয় শ্রে‌ণি‌তে পড়া আবা‌সিক ছাত্রকে নি‌জের শোয়ার রু‌মে নি‌য়ে জোরপূর্বক বলাৎকার ক‌রে। এ ঘটনা কাউকে না বল‌তে কোরআন শরীফ ছুঁ‌য়ে শপথ করান এ হেফাজত নেতা।

গত ৬ এপ্রিল এক‌টি সামা‌জিক অনুষ্ঠা‌নে অংশ নি‌তে বা‌ড়ি‌তে যায় শিশু‌টি। প‌রদিন তা‌কে মাদ্রাসায় যাওয়ার কথা বল‌লে কান্নাকা‌টি কর‌তে থা‌কে শিশু‌টি। প‌রে বাবা-মা‌য়ের কা‌ছে সে ঘটনার কথা খু‌লে ব‌লে।

এ ঘটনায় শিশু‌টির বাবা বাদী হ‌য়ে গত ৮ এপ্রিল কু‌লিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক‌টি মামলা দা‌য়ে‌র ক‌রেন।

এরপর থে‌কে পা‌লি‌য়ে যান, মুফ‌তি ইয়াকুব আলী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102