ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কি‌শোরগ‌ঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে রাকিব (২১) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৭ মে) দুপুরের দি‌কে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব পোড়াবাড়িয়া গ্রামের কাজল মিয়ার ছেলে। তি‌নি নরসিংদী জেলা সদ‌রের জামিয়া কাসেমিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, বাড়ির পাশে বাবার সঙ্গে কৃ‌ষি কাজ কর‌ছি‌লেন রাকিব। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হ‌লে ত‌ড়িতাহত হ‌য়ে মারাত্মক দগ্ধ হন রাকিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102