ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুকুরের মৃত্যু নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ৫০ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

সিএনজি (অটোরিকশা) চাপায় কুকুর মারা যাওয়ার জের ধরে হবিগঞ্জের মাধবপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার ঘিলাতলী ও মিঠাপুকুর গ্রামবাসীর মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ ও থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মিঠাপুকুর গ্রামের জনৈক অটোরিকশাচালক ঘিলাতলী রাস্তা দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় বাজারের একটি কুকুরকে চাপা দিলে কুকুরটি মারা যায়। এ নিয়ে ঘিলাতলী গ্রামের সুরুজ আলী ও মিঠাপুকুর গ্রামের অটোচালক কাওছারের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এর জের ধরে উভয়গ্রামের মধ্যেই উত্তেজনা দেখা দেয়। গত শুক্রবার রাতে বিষয়টি নিষ্পত্তির জন্য সালিশ বৈঠকের দিন নির্ধারণের কথা ছিল। কিন্তু এখানে ওই দিনও দুই গ্রামবাসীর মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে রোববার সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন এর মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক পাঠান জানান, দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনাটি নিষ্পত্তি করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102