ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুকুর-বিড়াল খাওয়ানোর জন্য বরাদ্দ ৬০ লাখ টাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনে রাস্তাঘাটের কুকুর-বিড়ালসহ বিভিন্ন প্রাণী চরম খাবার শূন্যতায় ভুগছে। সম্প্রতি ভারতের ওড়িশা সরকার পথ কুকুর-বিড়ালের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

ভুবনেশ্বর, কটক, সম্বলপুর, রাউরকেল্লা এবং ব্রহ্মপুরের মতো মেট্রোপলিটন শহরে দৈনিক ২০ হাজার টাকা খরচ করা হবে পথ কুকুরদের খাওয়াতে।

এছাড়াও অন্যান্য এলাকাগুলোতে দৈনিক ৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। নির্দিষ্ট ৬১টি এলাকার জন্য দৈনিক ২ হাজার টাকা খরচ করা হবে। ওড়িশার ৫ মেট্রোপলিটন কর্পোরেশন, ৪৮ পৌরসভা এবং আরও ৬১টি এলাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ওড়িশার পাবলিক ইনফরমেশন অধিদপ্তর জানিয়েছে, ‘এসব প্রাণীদের খাওয়ানোর জন্য মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। এ টাকায় ওড়িশার ছোট বড় বিভিন্ন শহরে রাস্তার প্রাণীদের খাওয়ানোর ব্যবস্থা করা হবে। বিভিন্ন এলাকার স্থানীয় স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এ কাজ করা হবে।’

সূত্র: ইন্ডিয়া টুডে

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102