ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুচক্রীরা হাক্কানী আলেমদের উস্কানি দিচ্ছে; বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৫০ বার পঠিত

ভাস্কর্য নিয়ে দেশের স্বাধীনতা বিরোধী কিছু কুচক্রী দেশের হাক্কানী আলেমদের উস্কানি দেয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির নেতারা জানান, সরকারি ভাতাসহ নানা ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন আলেমরা। ভাস্কর্য নিয়ে একটি মহল রাজনৈতিক ফায়দা নেয়ার অপচেষ্টা করছে। এদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়ার কথাও জানান তারা।

এসময় বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ‘ভাস্কর্য ইস্যুতে আমরা চাই সন্ধি। আলোচনার মাধ্যমে সমাধান। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি আমরা চাই না, খালি মাঠে কেউ যেন গোল না দিতে পারে।’

তিনি আরো বলেন, জামায়াত-বিএনপি হেফাজতে ইসলাম, চরমনাইয়ের পীর সাহেবকে উস্কানি দিয়ে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। গোপনে টাকা দিয়ে জামায়াত-বিএনপি নিকৃষ্ট রাজনীতি করে যেটা সবাই অবগত। এটা জামায়াত বিএনপির একটি ষড়যন্ত্র তাদের চাল। তারা ইন্ধন দিয়ে হুজুরদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। ভাস্কর্য ইস্যুতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ঘোলা পানিতে মাছ শিকার করবে। এগুলা করতে দেওয়া যাবে না। ভাস্কর্য যদি খারাপ হয়ে থাকে তাহলে চরমনাইয়ের পীর সাহেব হুঙ্কার দিচ্ছেন কেন? চরমনাইয়ের পীর সাহেব জাতীয় নির্বাচন করলেন। নির্বাচনে অংশ নিতে পারলেন আওয়ামী লীগ সরকারের অধীনে, তাইলে আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে বসে মাধুর্য ভাষায় কথাগুলো বলতে পারতেন। জ্বালাও পোড়াও ভাঙচুর, মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীদের মাঠে এনে পুলিশের সামনে দাঁড় করিয়ে দেবেন এ ধরনের অন্যায় করতে দেওয়া যাবে না।’

মাওলানা ইসমাইল আরো জানান, ‘স্বাধীনতা বিরোধী কিছু কুচক্রী মহলের আলেমরা আমাদের দেশের হক্কানী আলেমদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ভাস্কর্য নিয়ে সরকারের বিরুদ্ধে কোনোভাবেই চক্রান্ত করা চলবে না। তাদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। আমি বলতে চাই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা তাই জাতির জনকের ভাস্কর্যের চেয়েও গুরুত্বপূর্ণ হতে পারে জাতির জনকের নামে হাসপাতাল, শহর, এয়ারপোর্ট, মসজিদ, ট্রাস্ট নির্মাণ, এমনকি মিনার নির্মাণ হতে পারে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102