ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুবি কর্মকর্তা পরিষদের সভাপতি তাহের ও সম্পাদক লতিফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কর্মকর্তা পরিষদের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন তাহের-জাকির প্যানেল থেকে মো. আবু তাহের এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন নুরুল করিম-লতিফ প্যানেল থেকে মো. আবদুল লতিফ। নির্বাচনে পনোরটি পদের মধ্যে সাধারণ সম্পাদক সহ নয়টি পদে নূরুল করিম-লতিফ প্যানেল সর্মথিতরা এবং সভাপতিসহ ছয়টিতে তাহের-জাকির সমর্থিতরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং রুমে সকাল ১০টায় থেকে বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচেন অন্য পদগুলোতে বিজয়ীরা হলেন সহ-সভাপতি- এস.এম. শহিদুল হাসান ও মুহাম্মদ জিল্লুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক- মো. আকতার হোসেন ও মো. ছালেহ আহমেদ (মামুন), কোষাধ্যক্ষ- মোহাম্মদ এরশাদুল আলম, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ ময়নাল হোসেন, দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোহাম্মদ রায়হানুল ইসলাম, ক্রীড়া, সাংস্কৃতিক এবং সমাজকল্যাণ সম্পাদক- মোহাম্মদ শাহ আলম।

এবং কার্যকরী সদস্য পদে যথাক্রমে জিনাত আমান, বিপ্লব মজুমদার, আবদুল্লাহ আল-মামুন, মো. মিজানুর রহমান ও ডা. এ. কে. এম. হেলাল মোর্শেদ নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, সহ: ডাটাবেজ প্রোগ্রামার মো. মাসুদুল হাসান সহ হিসাবরক্ষক রবিউল হক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102