ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩১ বার পঠিত

কুমিল্লায় আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার শহরতলীর ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে বিকাল ৩টায় নগরীর টাউন হল মাঠে এক গণজমায়েত ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ।

এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। বেলা আড়াইটার দিকে গণজমায়েতে যোগ দিতে ধর্মপুর ডিগ্রি কলেজ রোডের উত্তরপ্রান্তে জড়ো হন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় দুর্গাপুর ইউপির ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার ওরফে বাদশা মিয়ার সঙ্গে একই দলের স্থানীয় ইউপি সদস্য আবদুল হান্নান সোহেলের বাগবিতণ্ডা হয়।

এরই সূত্র ধরে দুটি গ্রুপের মাঝে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ইউপি সদস্য সোহেলের মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষে সোহেলের অনুসারী আতিক, শহীদসহ চারজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যুবলীগ নেতা শহিদুল ইসলাম চপল বলেন, ইউপি সদস্য সোহেল সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক গ্রুপের লোক। ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে হাজি বাহার এমপির টাউন হলে ডাকা গণজমায়েত ও বিক্ষোভ মিছিলে আসার পথে আওয়ামী লীগ কর্মী আবুল বাসারের ওপর হামলা করেন সোহেল। খবর পেয়ে আমাদের কর্মীরা ধাওয়া করলে তিনি পালিয়ে যান। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, স্থানীয় আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর থেকে ধর্মপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102