ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় গরুবাহী ট্রাক উল্টে নিহত ২

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৮১ বার পঠিত

কুমিল্লায় গরুবাহী ট্রাক উল্টে দুজন নিহত হয়েছেন।

বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আলম।

তিনি জানান, ঢাকা থেকে ১৭টি গরু নিয়ে লাকসামের কোরবানির পশুর হাটে যাচ্ছিল একটি ট্রাক। পথে ইলিয়টগঞ্জ এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে উল্টে যায়। এসময় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আশপাশে ছিটকে পড়ে ট্রাকে থাকা গরুগুলো। ট্রাকটি উল্টে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তাদের মধ্যে রাসেল নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি গরু ব্যবসায়ী। অন্যজনের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় দুটি গরুও মারা গেছে। বাকি ১৫টি গরু স্থানীয়দের সহযোগিতায় নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102