ads
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় নির্বাচনী সহিংসতায় ছাত্রদল-যুবদলের ৩ নেতা কারাগারে

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৫৮ বার পঠিত

কুমিল্লায় নির্বাচনী সহিংসতার অভিযোগে করা মামলায় দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ও ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২২ এপ্রিল) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক নাসরিন জাহান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো নেতারা হলেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী নোমান।

আসামিপক্ষের আইনজীবী আলী আক্কাস জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী সহিংসতার একটি মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী নোমান আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে বিচারক তাদের জামিন নামঞ্জুর আদালতে পাঠানোর নির্দেশ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102