ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় ফেসবুকে পোস্ট দিয়ে শিয়ালের মাংস বিক্রি, ৪ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৪৫ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে কুমিল্লা মুরাদনগরে শিয়ালের মাংস বিক্রির ঘটনায় চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন বাদী হয়ে মুরাদনগর থানায় এ মামলা দায়ের করেন। সোমবার (১৪ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ওসি আবুল হাশিম।

মামলায় অভিযুক্তরা হলেন কাজিয়াতল এলাকার মো. আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, মো. শফিক ইসলাম।

বন কর্মকর্তা আবদুল মতিন বলেন, বৃহস্পতিবার (১০ মার্চ) উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল হাছান মার্কেটে শিয়াল জবাই করে পাঁচশ’ টাকা কেজি দরে মাংস বিক্রি করেন স্থানীয় একদল যুবক। আর এই মাংসের ক্রেতা পাওয়ার জন্য ফেসবুকে মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলা হয়। ক্রেতা পাওয়ার জন্য শফিকুল ইসলাম নামের একজন তার ফেসবুক আইডিতে শিয়ালের মাংস কাটার ছবিসহ মোবাইল নম্বর দেন। ওই নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিয়ালের মাংস ডিপ ফ্রিজে রাখা আছে। কাজিয়াতল হাছান মার্কেটে এসে ফোন দিলে আপনাকে রিসিভ করা হবে। পরে আমরা এলাকায় খোঁজ নিয়ে জানতে পারি ওই যুবকরা ফাঁদ পেতে কিংবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা শেয়াল ধরে জবাই করে। যা আইনবিরোধী কাজ। পরে তারা নানা রোগের ওষুধ হিসেবে প্রচারণা চালিয়ে শিয়ালের মাংস পাঁচশ’ টাকা কেজি দরে বিক্রি করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, ফেসবুকে বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করার বেশ কয়েকটি ছবি আমরা পেয়েছি। এটি আইনত অপরাধদণ্ডনীয় অপরাধ তাই মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুরাদনগর থানার ওসি আবুল হাশিম, ঘটনাটি সঠিক, আমরা তদন্ত করছি। এখনও কোনও আসামি ধরা হয়নি। শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102