ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭৮ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ সোমবার (১৯ এপ্রিল) ২৪ ঘণ্টায় ৭৮ জনের আক্রান্ত হয়েছে এবং ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪৪জন এবং মৃত্যুর সংখ্যা ৩৪৬ জনে দাঁড়ালো।

সোমবার বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়- আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি-৪৩, সদর দক্ষিণ-১, বুড়িচং-২, চান্দিনা-৪, চৌদ্দগ্রাম-৩, লাকসাম-৪, বরুড়া-৮, আদর্শ সদর-৭, ব্রাহ্মণপাড়া-১, হোমনা-১, দাউদকান্দি-২, লালমাই-১, মুরাদনগর-১ সহ মোট ১১ হাজার ৩৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সনাক্তের হার ১৬.৪% করোনায় আক্রান্ত হয়েছে। একদিনে দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চান্দিনায় ৭০ বছরের একজন পুরুষ ও চৌদ্দগ্রামের ৬০ বছরের পুরুষ। সকলেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এদিকে একদিনে ৩৯ জন সুস্থ হয়েছে। এর মধ্যে আদর্শ সদর — ০৪, সিটি— ৩৫। এ নিয়ে সুস্থ্য হয়েছে ৯ হাজার ১৫২ জন করোনা রোগী।

কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৬৪হাজার ৫০৭জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৬৩হাজার ৫৯৬ জনের। এর মধ্যে ১১ হাজার ৩৪৪জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট পাওয়া গেছে ১৫৮ জনের। এদের মধ্যে নতুন ২ জনের সনাক্ত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102