ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লার দেবীদ্বারে স্কুলমাঠে নৌকার নির্বাচনী অফিস

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩ বার পঠিত

কুমিল্লার দেবীদ্বারে প্রাথমিক বিদ্যালয় মাঠ দখল করে নির্বাচনের প্রচারণার অফিস করা হয়েছে। উপজেলার ধামতী ইউনিয়নের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থাপন করা হয় অফিসটি।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থকদের এই অফিস থেকে প্রচার-প্রচারণা চালাতে দেখা যায়।

পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম রাজিব অফিসটি স্থাপন করেন। উদ্বোধন করেন রাজী মোহাম্মদ ফখরুল সমর্থিত ধামতী ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু।

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নৌকার অফিস নির্মাণে ব্যাপক সমালোচনার তৈরী হয় স্থানীয় মানুষের মাঝে। মাঠজুড়ে নির্বাচনী অফিস উদ্বোধন করায় শিক্ষার্থীদের নতুন বই উৎসবে বাধার আশঙ্কা করছেন অভিভাবকরা।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক বলেন, সরকারি মাঠ দখল করে নির্বাচনী অফিস স্থাপন আগে কখনো দেখিনি। শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচনী কার্যক্রমের ফলে নতুন বছরের বই উৎসবসহ পাঠ্যক্রমে বাধাগ্রস্ত হবে। এছাড়া এটি বেআইনি। বিষয়টি দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এবিষয়ে জানতে রাজী মোহাম্মদ ফখরুল সমর্থক ধামতী ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা নিগার সুলতানা বলেন, স্কুলের মাঠে অফিস নির্মাণের বিষয়টি জেনেছি। সেখানে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102