ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লার ‘ভূঁইয়া বাড়ি’ ঈদগাহ মাঠে গুলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৪৮ বার পঠিত

কুমিল্লার সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় ঈদের জামাতে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (০৩ মে) সকাল ৮টায় গোলাবাড়ি এলাকার ‘ভূঁইয়া বাড়ি’ ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি সহিদ জানান, সকালে মুসল্লিরা ‘ভূঁইয়া বাড়ি’ ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়তে আসেন। এসময় গোলাবাড়ি এলাকার স্থানীয় রুবেল ভূঁইয়া পিস্তল দিয়ে ওই এলাকার মোস্তাক আহমেদকে গুলি করলে তার ডান হাঁটুতে গুলি লাগে। এ ঘটনায় ভয়ে ঈদগাহে থাকা মুসল্লিরা এদিক-সেদিক ছোটাছুটি করেন। পরে গুলিবিদ্ধ মোস্তাককে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তারা পালিয়েছে। এদিকে গুলির ঘটনায় ওই ঈদগাহে সকাল ৮টার পরিবর্তে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

গুলিবিদ্ধ মোস্তাকের ছোট ভাই মনির বলেন, কিছুদিন আগে রুবেল পূর্ব শত্রুতার জেরে আমাকে বেদম মারে। তার বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। এর আগেও তিনি প্রকাশ্য অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে নগরীর চকবাজার এলাকায়।

পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, ঘটনার পরপর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, কোতোয়ালি মডেল থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

#বাংলানিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102