ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লার মুরাদনগরে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩৪ বার পঠিত

কুমিল্লার মুরাদনগরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাশকাইট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো বাশকাইট গ্রামের সালাম মিয়ার মেয়ে আমেনা খাতুন (১২) ও সামিয়া আক্তার (৬) এবং একই বাড়ির কাউসার মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৭)।

নিহতদের স্বজনরা জানান, স্থানীয় আলম মেম্বারের পুকুরে গোসল করতে যায় ওই তিন শিশু। তবে দীর্ঘসময় হয়ে গেলেও বাড়িতে না ফেরায় খুঁজতে বের হন স্বজনরা। একপর্যায়ে পুকুরের ঘাটে তাদের জুতা পড়ে থাকতে দেখেন তারা। পরে পানিতে নেমে তিন শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবাস চন্দ্রধর বলেন, স্থানীয়দের মাধ্যমে মৃত্যুর খবর জেনেছি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102