ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় কিস্তির টাকা জোগাড় না হওয়ায় গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

কুমিল্লা আদর্শ সদর উপজেলার মাঝিগাছা এলাকায় কিস্তির টাকা জোগাড় না হওয়ায় আসমা বেগম (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত আসমা বেগম ওই গ্রামের রিকসা চালক স্বপন মিয়ার স্ত্রী। পুলিশ সোমবার (১৮ জানুয়ারি) নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

নিহত গৃহবধূ আসমা আক্তারের বড় ছেলে সাইফুল ইসলাম জানান, তার বাবা স্বপন মিয়া রিকসা চালান। তারা দুই ভাই এক বোন। এই আয়ে তাদের পরিবারের ভরণপোষণের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছিলো। তার মা এনজিও প্রত্যয়, আশা ও ব্রাকসহ ৩টি এনজিও থেকে ঋণ নিয়েছেন। প্রতি সপ্তাহ সোমবার ২৫০০ টাকা ও প্রতি মাসে ১০ হাজার টাকা কিস্তি দিতে হচ্ছিলো। সোমবার কিস্তি দেয়ার কথা। কিন্তু গতকাল রবিবার (১৭ জানুয়ারি) পর্যন্ত কিস্তির টাকা জোগাড় হয়নি। ফলে লজ্জায় ও ক্ষোভে কিস্তির চাপ থেকে মুক্তি পেতে সবার অজান্তে রান্নাঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন সোমবার সকালে আসমা বেগমের লাশ রান্না ঘরে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে কুমেক মর্গে প্রেরণ করেছে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ারুল হক জানান, মাঝিগাছায় এক গৃহবধু আত্মহত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102