ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১৬ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৫ বার পঠিত

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। এ সময় ৫৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮দশমিক ৩ শতাংশ। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন রবিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মারা গেছেন কুমিল্লা সিটি করপোরেশনের পাঁচজন এবং দেবিদ্বারের বরুড়ার, চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জের দুইজন করে রয়েছেন। এদিকে বুড়িচংয়ের, আদর্শ সদরের, দাউদকান্দির একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে আটজন নারী এবং আটজন পুরুষ।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৭ আগস্ট বিকেল থেকে ৮ আগস্ট রবিবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯১৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্তদের মধ্যে ১১৯ জন কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। এছাড়াও আদর্শ সদরের ৮, সদর দক্ষিণের ২৪, বুড়িচংয়ের ৩৮, চান্দিনায় ১৪, চৌদ্দগ্রামের ৩৩, দেবিদ্বারের ৩০, দাউদকান্দির ৬৯, লাকসামের ১৬, লালমাইয়ের নয়, নাঙ্গলকোটের ৪২, বরুড়ার ৪২,মনোহরগঞ্জের ২৩, মেঘনায় ২০, হোমনায় ৪৩, তিতাসে এক, ব্রাহ্মণপাড়ায় ১৯, মুরাদনগরের উপজেলার চারজন রয়েছেন।

জেলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৪জন। এনিয়ে মোট সুস্থ হলেন ১৮হাজার ৩৬৫ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102