ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ প্রভাষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২ বার পঠিত

কুমিল্লায় গ্যাস লিকেজে অগ্নিদগ্ধ হওয়ার এক সপ্তাহ পর তাহমিনা মুনা (৩২) নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে।

ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রোববার (০৪ সেপ্টেম্বর) রাতে মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী নাট্যকর্মী ও আবৃত্তি শিল্পী সুমন সালাহউদ্দিন।
জানা গেছে, মুনা কুমিল্লা মডেল কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। তিনি কুমিল্লা নগরীর পাথুরিয়াপাড়া এলাকার মো. ইউনূসের মেয়ে। গত ২৯ আগস্ট রাতে নগরীর রেসকোর্স ভাড়া বাসায় গ্যাসের আগুনে দগ্ধ হন তিনি। এসময় তাকে ধরতে গিয়ে আগুন লাগে স্বামী সুমন সালাহউদ্দিনের হাতে। তাদের প্রথমে কুমিল্লা মেডিক্যাল ও পরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সুমন সালাহউদ্দিন বলেন, চিকিৎসক জানিয়েছিলেন মুনার কোমরসহ শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। তবু আমরা আশা ছাড়িনি। শেষ পর্যন্ত মুনা আমাদের ছেড়ে চলেই গেল। আমার ২ বছর ৩ মাসের একটি মেয়ে রয়েছে, কীভাবে সান্ত্বনা দেব জানি না। সবাই মুনার জন্য দোয়া করবেন।

মুনা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০১৫ সাল থেকে কুমিল্লা মডেল কলেজে প্রভাষক হিসেবে নিয়োজিত ছিলেন। ১১ বোনের মধ্যে তিনি ছিলেন ১০ম। তার মৃত্যুতে সহকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা শোক প্রকাশ করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102